প্রার্থী নয়, ভোটের প্রচারেই থাকতে চায় মিঠুন
দি নিউজ লায়নঃ প্রার্থী হতে চান না। শুধু বিজেপির হয়ে থাকবেন তিনি। এমনটাই জানিয়েছেন মিঠুন চক্রবর্তী। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ মিঠুন বিজেপি-র প্রার্থী হলে, বিধানসভা ভোটে নিঃসন্দেহে এক নতুন মাত্রা যোগ হবে।
তবে গত ৭ মার্চ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে যোগদানের আগেই মিঠুন জানিয়েছিলেন ভোটের লড়াইতে তিনি নেই। প্রধানমন্ত্রীর হাত শক্ত করতেই এই যোগদান। তখনই তিনি প্রধানমন্ত্রীকে শুধু প্রচারই করবেন বলে জানিয়েদেন।

Post a Comment